প্রচ্ছদ > জাতীয় >

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

article-img

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এদিকে ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই।

শনিবার (১১ এপ্রিল) বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই)  এ তথ্য জানিয়েছে।

তথ্যমতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা সবার জন্যই স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্তদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।


আরো খবর